1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফুলবাড়ীতে জানালা ভেঙ্গে ৫ ভরি সোঁনসহ ১লক্ষ টাকার চুরির অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৭৭ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার পশ্চিম কাটাবাড়ী গ্রামের মিন্টু সরকারের ঘরের জানালা ভেঙ্গে প্রায় ৫ ভরি সোঁনাসহ নগদ ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে চোর। থানায় জানালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১২টায় মৃত মিন্টু সরকারের স্ত্রী চাঁদ সুলতানা রাতে দোতালায় ঘুমাতে গেলে নিচতলার একটি ঘরের পেছনে থাকা গ্রিলের জানালা ভেঙ্গে চোর ঘরের ভিতরে ঢুকে প্রতিটি আলমিরা ভেঙ্গে ফেলে ও আসবাপত্রতে খোঁজাখুজি করে আলমিরায় থাকা সোঁনার আংটি,চেন,দুলসহ আলমিরাতে রাখা ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।
সকালে নিচতলায় আসলে চাঁদ সুলতানা ঘরের জানালা ভাঙ্গা দেখতে পায়ে পরে ঘরে গিয়ে দেখে তার সব মুল্যবান জিনিসপত্র চুরি হয়ে যায়। পরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এককেএম খন্দকার মহিবুলকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি টিম পাঠান।

মৃত্যু মিন্ট সরকারের স্ত্রী চাঁদ সুলতানা বলেন, আগে কখনো শুনতে পাই নাই যে আমাদের এখানে এতো বড় ধরনের চুরি হয়। আজ আমার বাড়ীতে বড় ধরনের চুরি হলো। আজ আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। বর্তমানে চোর,ডাকাত বৃদ্ধি পেয়েছে। পুলিশ যদি সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করতো হয়তো আজ এই দশা আমার হতো না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে চোর ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ একটা বড় ধরনের ভুমিকা রাখুক।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এবিএম খন্দকার মহিবুল বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিভাবে চুরি হয়েছে তা দেখে এসেছি। আমরা সনাক্ত করার চেষ্টা করছি যে কে কে এই চুরির সাথে জড়িত।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park