1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

৬৫০ জন স্টান্ট শিল্পীর দায়িত্ব নিলেন অক্ষয় কুমার

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

বিনোদন ডেস্ক : সম্প্রতি একটি তামিল সিনেমার শুটিংয়ে স্টান্টম্যান রাজুর মর্মান্তিক মৃত্যু আলোড়ন তোলে পুরো চলচ্চিত্র জগতে। সেই সিনেমায় অভিনয় করছিলেন দক্ষিণী তারকা আর্য।

এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করে স্টান্টম্যানদের নিরাপত্তা কতটা নিশ্চিত? ঝুঁকিপূর্ণ কাজ করেও তারা কি পান ন্যায্য সুরক্ষা?

এই সংকটের সময়ে তাদের জন্য এগিয়ে এলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ভারতজুড়ে প্রায় ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টওম্যানের জন্য গড়ে তুললেন স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা ব্যবস্থা।

বিখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার বিক্রম দহিয়া জানিয়েছেন, অক্ষয়ের উদ্যোগে এখন থেকে যে কোনও স্টান্টম্যান শুটিং সেটে বা সেটের বাইরে দুর্ঘটনার শিকার হলে পাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা।

‘ধড়ক ২’, ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘অন্তিম’র মতো সিনেমাতে কাজ করা বিক্রম আরও বলেন, এতদিন এই মানুষগুলো ছিল অন্ধকারে। ঝুঁকি ছিল তাদের পেশার অঙ্গ। কিন্তু সুরক্ষা ছিল না। অক্ষয় স্যরের এই উদ্যোগ তাদের জীবনে আশার আলো।

বহুদিন ধরেই অভিযোগ ছিল, স্টান্টম্যানরা কঠিন দৃশ্যে প্রাণপণ লড়াই করলেও প্রাপ্য সুরক্ষা পান না। গুরুতর আহত হলেও অনেক সময়ই চিকিৎসা পান না, মৃত্যুর পর পরিবার পড়ে বিপদে। সেই অভাব মেটাতেই এই পদক্ষেপ নিয়েছেন অক্ষয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park