1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

নাগঞ্জে হকার্স মার্কেটে আগুন, অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম:  নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ সিটি করপোরেশনের হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ৩০টি দোকানসহ অর্ধকোটি টাকার মালামাল।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৬টার দিকে একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের মন্ডলপাড়া থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

হকার্স মার্কেটের পুড়ে যাওয়া দোকান গুলোতে তৈরি পোশাক বিক্রি করা হতো। এই মার্কেটে প্রায় দুই শতাধিক দোকান আছে।

মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানিয়েছেন, আগুনের সূত্রপাত কোথা থেকে তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমানও নিরুপন করা যায়নি। তদন্ত চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park