1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

মদিনা পেপার স্টোর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৪৮ বার পঠিত

বর্তমান নিউজ:
আওয়ামী লীগ ক্যাডার ইয়াসিন গং কতৃক জোরপূর্বক এতিমদের মালিকানাধীন মদিনা পেপার স্টোর নামক দোকান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ জুন) দুপুরে মিশন পাড়ায় নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জহির আহাম্মেদ সোহেল বলেন, আমার বোন বিধবা সানজিদা আক্তার মদিনা পেপার স্টোর নামক দোকান সহ বাড়িটি গত ২০০৬ সালে সাফ কবলা দলিল মুলে খরিদ করে। ইয়াসিন গংদের সাথে চুক্তি না থাকা সত্বেও স্বৈরাচারী দোসরদের প্রভাব খাটিয়ে জোর পূর্বক দখল করে আমার বোন এর বিরুদ্ধে চিরস্থায়ী রায় নিয়ে নেয়। পরবর্তীতে আপীল আদালত মামলা নং-২৬৭/২২ মূলে বিগত ২০২৪ সালের ১৭ অক্টোবর আদালত আমার বোন সানজিদা আক্তারের পক্ষে রায় দেয়। আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে ইয়াসিন গং হাইকোর্ট বিভাগে রিভিশন মোকদ্দমা দায়ের করে। আপিল বিভাগের জাজ ইন চেম্বারের আদালত আট সপ্তাহের স্টে আদেশ দেন। ইয়াসিন গংদের কোন মামলা না থাকায় গত ২৫ মে তাদের দোকান ছেড়ে দিতে বললে সাত দিন সময় চায়।পরবর্তীতে গত ৩০ মে কয়েকজন গণ্যমান্য ব্যক্তি সহ মিশনপাড়া কার্যালয়ে আসলে আমার বড় ভাই তাদেরকে বৈধ কাগজপত্র নিয়ে আসার জন্য বলে। ঐ সময় সে উপস্থিত সকলের সামনে ২৫ লক্ষ টাকা সহ মামলার ক্ষতিপূরণ দিয়ে দিলে দোকান ছেড়ে দেয়ার জন্য সম্মতি প্রকাশ করে। ৩১ মে কাগজপত্র নিয়ে আসার কথা থাকলেও তারা আসেনি। তাই ১ তারিখ আমি আমার তিন জন বন্ধুকে নিয়ে মদিনা পেপার স্টোরে এসে বিষয়টি জানতে চাইলে পাশের দোকান থেকে হাতুরী ও দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করে। এতে করে আমার বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়ে সদর থানায় গিয়ে অভিযোগ দায়ের করি। অত্র ঘটনায় আমাদেরকে সামাজিকভাবে হেনস্তা করার জন্য তারা একটি মিথ্যা ভিডিও তৈরি করে। যে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে দেখানো হয়েছে, ঐ সময় আমি থানায় অবস্থান করছিলাম। তাই এ বিষয়ে সুষ্ঠু ও ন্যায় বিচার প্রত্যাশায় আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park