1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বন্দরে পিটুনীতে বৃদ্ধ নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫৯ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম:
নাঃগঞ্জে পারিবারিক কলহের জেরে পিটুনিতে প্রাণ হারিয়েছেন এক দিনমজুর। নিহত বৃদ্ধের নাম নাসির উদ্দিন (৬৭)। সে বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে ছিলেন। গতকাল মঙ্গলবার (২০ মে) দুপুরে বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ে জামাতা চঞ্চল মিয়াকে আটক করেছে পুলিশ।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. তরিকুল ইসলাম জানায়, বহু বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর নাসির উদ্দিন দাদন দ্বিতীয়বার রমিজা বেগমকে বিয়ে করেন। প্রথম পক্ষের সংসারে আনোয়ারা নামে তার এক কন্যা সন্তান ছিল। দ্বিতীয় সংসারে তিনি ঝিনুক নামে এক কন্যাকে পালিত হিসেবে বড় করে তোলেন। তবে, সম্প্রতি বৃদ্ধ নাসির উদ্দিন দাদনের সংসারের কর্তৃত্ব মূলত পালিত কন্যা ঝিনুকের হাতেই ছিল। এ বিষয়টিই কাল হয়ে দাঁড়ায়। আনোয়ারা ও তার স্বামীর সাথে ঝিনুকের বিরোধ তৈরি হয়, যা প্রায়শই সংসারে ঝগড়া-বিবাদে রূপ নিত। এই বিবাদের জেরে মঙ্গলবার দুপুরে ঘটে যায় নির্মম ঘটনা।

পালিত কন্যা ঝিনুক জানান, সোমবার বাড়ির পাশের সড়কে থুথু ফেলাকে কেন্দ্র করে আনোয়ারা ও তার জামাতা তাকে গালিগালাজ ও হুমকি দেয়। এর জের ধরেই মঙ্গলবার দুপুরে রেললাইন এলাকা দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় তার বাবা নাসির উদ্দিন দাদনকে আনোয়ারা ও তার স্বামী চঞ্চল বেধড়ক কিল-ঘুষি মারে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এই ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং মেয়ের জামাতা চঞ্চল মিয়াকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park