1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আমরা নামলে কোন সন্ত্রাসী থাকতে পারবে না – এড হুমায়ুন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪০৮ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম : জেলা আইনজীবী সমিতির সভাপতি এড হুমায়ুন কবির বলেন, এসপি সাহেবকে বলছি আপনারা জনগণের টাকায় বেতন নেন, আপনাদের দায়িত্ব আপনারা নিরাপত্তা দিবেন। অন্যথায় আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা আইনের প্র্যাক্টিস করি। আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা নামলে কোন সন্ত্রাসী থাকতে পারবে না।
মঙ্গলবার (২০ মে) দুপুরে আদালত পাড়ায় এড. আব্দুল বারী ভূইয়াকে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেন আইনজীবীরা। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন এড. হুমায়ুন কবির।
এ সময় তিনি আরও বলেন, কোন আইনজীবীর উপর নারায়ণগঞ্জ বারে কেউ হাত তুলতে পারবে না। বারী ভূঁইয়া যে সাংবাদিক সম্মেলন করেছে। তিনি যার যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আমি প্রশাসনকে বলব তাদের বিরুদ্ধে মামলা নেয়ার জন্য। মামলা না নিলে আমরা বুঝবো পুলিশ এই সন্ত্রাসীদের সাথে জড়িত। যতক্ষণ আমরা এই আইনজীবী সমিতিতে আছি। এখানে কোন সন্ত্রাসীরা আসতে পারবে না। কোন মাস্তানি এখানে চলবে না। মাস্তানি করলে প্রথমে প্রশাসনকে বলছি আপনারা দেখবেন।
সিনিয়র আইনজীবী এড. গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. রেজা, এডিশনাল পিপি এড.আজিজুল হক হান্টু,জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. আজিজ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.আলম খান, নারী শিশু পিপি এড. খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী এড. আবদুস সামাদ মোল্লা, এডিশনাল পিপি ওমর ফারুক নয়ন, এড. হামিদা আক্তার, এড. আক্তার হোসেন, এড. আশরাফুল সহ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park