1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নাঃগঞ্জে সাত খুনের রায় দ্রুত কার্যকরের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের তৎকালীন এমপি ও গডফাদার শামীম ওসমান এবং তার দোসর কুখ্যাত সন্ত্রাসী নূর হোসেন এই সাত খুন ঘটিয়েছে। তারা প্রশিক্ষিত বাহিনী ভাড়া করে নজরুল ইসলাম, চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করে হত্যা করে। নারায়ণগঞ্জবাসী এ ঘটনার সাক্ষী।

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ও নিহতদের স্বজনরা। রবিবার (২৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নিহতদের স্বজন ও ছাত্রজনতাও অংশ নেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান আরও বলেন, তাদের গুমের সময় আমরা প্রতিবাদ করেছিলাম, তখন ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের দোষারোপ করেছিল। পরবর্তীতে লাশ উদ্ধার হলে বিভৎস দৃশ্য দেখে পুরো দেশ কেঁদেছিল। সেই সময় হাসিনা সরকার শামীম ওসমানের নেতৃত্বে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে।

সাখাওয়াত হোসেন খান দাবি করেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় এখনও রায় কার্যকর হয়নি। ফ্যাসিস্ট হাসিনা সরকার নানা টালবাহানা করেছে। এখন সেই সরকারের পতন হয়েছে। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি- দ্রুত রায় কার্যকর করা হোক।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লাসহ অনেকে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল নজরুল ইসলাম ও চন্দন কুমার সরকারসহ সাতজন অপহরণ হন। তিন দিন পর ছয়জন এবং পরে একজনের মরদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়। এ ঘটনায় দুইটি মামলা হয়।

বিচারিক আদালত ২০১৭ সালের ১৬ জানুয়ারি রায় দেন। রায়ে ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০১৮ সালের ২২ আগস্ট হাইকোর্ট ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park