1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

কয়েক বছরেই নাঃগঞ্জের মাটির নিচের পানি শূন্য হবে

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৮৩ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 3145728;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

শীতলক্ষ্যা নদীর দূষণ বিষয়ক এক সেমিনারে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড: মুহম্মদ সোহরাব আলী বলেছেন, শীতলক্ষ্যা নদী দূষণে মৃতপ্রায়। মেঘনা নদীরও নারায়ণগঞ্জ সংলগ্ন অংশের পানিতে অক্সিজেনের পরিমাণ ১ শতাংশের নিচে যেটি কমপক্ষে ৫ শতাংশ থাকা প্রয়োজন।

তাই নারায়ণগঞ্জবাসির জন্য পানি দিন দিন দুর্লভ হয়ে উঠছে। নারায়ণগঞ্জের গার্মেন্টসসহ শিল্প কারখানার মালিকরা এখনই যদি পানি শোধন করে পুন: ব্যবহারের ব্যবস্থা না করেন তাহলে অদূর ভবিষ্যতে তারা ভূগর্ভের পানিও পাবেন না। কারণ নারায়ণগঞ্জে শিল্প কারখানার মাটির গভীরের পানি তোলার কারণে অল্প কয়েক বছরের মধ্যেই নারায়ণগঞ্জের মাটির নিচ পানি শূন্য হয়ে যাবে।

তিনি আগামী ২ বছরের মধ্যে কারখানাগুলিক পরিবেশে তরল বর্জ্য ফেলার পরিমাণ শূন্যে নামিয়ে আনার ব্যবস্থা গ্রহনের আহ্বান জানিয়ে বলেন, নইলে প্রয়োজনে সরকার কারখানা বন্ধ করে দেবে।

শনিবার সকাল ১১ টায় নগরীর আলী আহমদ চুনকা মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে পরিবেশ অধিদপ্তর ঢাকা আঞ্চলিক অফিস।

পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক এইচ এম রাশেদ এর সভাপতি তে সেমিনারে আরো বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আশফাকুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সিনিয়র সহ-সভাপতি জাহিদুল হক দীপু, সাবেক সাধারণ সম্পাদক তারেক বাবু, পরিবেশ কর্মী কবি আরিফ বুলবুল, পারভেজ নীট গার্মেন্টসের কর্ণধার কোভিদ হোসেন পারভেজ, নীট কনসার্ণ গার্মেন্টস এর জিএম ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, মাদার কালারের এজিএম মোহাম্মদ আলী, ইসলামী ফ্যাশন এর ম্যানেজার ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নারায়ণগঞ্জে সেন্ট্রাল এটিপি স্থাপনের দাবি জানিয়ে বলেন, এটিপির এত ব্যায় এটি ছোট বা মাঝারি কারখানার পক্ষে বহন করা সম্ভব না। পিপিপি’ র মাধ্যমে সরকার সেন্ট্রাল ইটিপি স্থাপন করলে সব পক্ষের জন্য ভালো হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park