1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নাঃগঞ্জে জমে উঠেছে বিকেএমইএ নির্বাচন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩২১ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ
নীট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হয়েছেন ৩৮ জন। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করে নির্বাচন পরিচালনা পরিষদ। আগামী ১০ মে অনুষ্ঠিতব্য এবারের নির্বাচনে ৩৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করবেন এ ৩৮ জন প্রার্থী। নির্বাচিত ৩৫ জন পরিচালকের মধ্য থেকে পরে সভাপতি, নির্বাহী সভাপতি এবং সাতজন সহসভাপতিসহ ৯ জন নির্বাচিত হবেন।

বিকেএমইএ সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৪২ জন। শেষ দিনে ৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তারা সবাই বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে প্রার্থী ছিলেন। তারা হলেন এএসএম কামরুল আহসান, মোস্তফা মনোয়ার ভূঁইয়া, মোহাম্মদ আব্দুল মোমেন, এম. নাসিরুদ্দীন।

গত ৯ এপ্রিল এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৩৫টি পদের বিপরীতে মোট ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই ৪২ জনের মধ্যে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেলে ৩৯ জন ছিলেন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন জিএম হায়দার আলী, মো. মনির হোসেন শেখ ও মো. শাহজাহান আলম।

বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের প্যানেল থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ হাতেম, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলার সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফওজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আহসান খান চৌধুরী, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম. ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক, মো. ইয়াসিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park