1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২২২ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ
রূপগঞ্জে রবিনটেক্স গার্মেন্টসে শ্রমিক-যৌথ বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনার পরিকল্পনাকারী মূল হোতা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি সেলিম মাহমুদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, গত ৯ এপ্রিল দুপুরে রূপগঞ্জের আওখাব এলাকার রবিনটেক্স নামের একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। সেখানে শ্রমিকদের বুঝিয়ে কাজে যোগ দেওয়ার কথা বললে শ্রমিকরা যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়।
এতে ১০-১৫জন যৌথ বাহিনীর সদস্য আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের ভাষ্যমতে ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্রে পাওয়া যায় রবিনটেক্স গার্মেন্টসের শ্রমিকদের বিশৃঙ্খলা করার ইন্ধন দেন কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক ও জেলার সভাপতি সেলিম মাহমুদ নামের এক শ্রমিক নেতা।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাতে জেলার ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করেন যৌথ বাহিনীর একটি অভিযানিক দল। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park