1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বেশি দামে সয়াবিন তেল বিক্রি, দুই দোকানিকে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২২ বার পঠিত

চট্টগ্রামে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই মুদি দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে নগরের আব্দুস সাত্তার রোডের রহমানগঞ্জ ও মমিন রোডে অবস্থিত দুই মুদির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ।
তিনি বলেন, ‘নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার আব্দুস সাত্তার রোডের রহমানগঞ্জে অবস্থিত স্বপন স্টোর নামে  দোকানে অভিযান পরিচালনা করা হয়। ওই দোকানে ভোজ্যতেলের সংকট দেখিয়ে বাসায় তেল মজুত করে রেখেছে এবং মূল্য মুছে প্রতিলিটার তেল ২০০ টাকা করে বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে মমিন রোডে অবস্থিত মেসার্স শরীফ স্টোরে ভোজ্যতেলের সংকট দেখিয়ে গুদামে তেল মজুত করা হয়। তেলের বোতলে থাকা প্রকৃত মূল্য মুছে প্রতিলিটার সয়াবিন তেল ২০০ টাকা এবং দুই লিটার ওজনের সয়াবিন তেল ৩৮০ থেকে ৩৯০ টাকায় বিক্রি করায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ না করে সে বিষয়ে তাদের সতর্ক করা হয়।ফয়েজ উল্যাহ বলেন দেশে ভোজ্যতেল সংকটের কোনও কারণ নেই। চাহিদার চেয়ে বেশি আমদানি হয়েছে। মজুত পর্যাপ্ত আছে। অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দাম হাতানোর অপচেষ্টা করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park