1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ট্রাফিক পুলিশকে ফুল দিয়ে বরন করে নিলেন শিক্ষার্থীরা শুরু হলো কার্যকম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৩৬২ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ

নারায়ণগঞ্জ জেলায় ট্রাফিক পুলিশ র্দীঘ সাতদিনের কর্মবিরতি শেষে পূর্নরায় চাকরীতে যোগদান করেন। তাকে নারায়ণগঞ্জ জেলা রোবাব স্কাউট এর সদস্যরা সকল পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন ও গাছের চারা উপহার প্রদান করে। এবং আজ থেকে ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব পালন শুরু করেন।

মঙ্গলবার (১৩ই আগস্ট) বেলা ১২ টায় চাষাঢ়া রাইফেল ক্লাব ও দুই নং রেলগেট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে তাদের বরন করে নেওয়া হয়। এবং এতাদিন যে সকল শিক্ষার্থীরা মাঠে ট্রাফিক পুলিশের কাজ করেছে তাদের ফুল দিয়ে বরন করেন পুলিশ সদস্যরা। তবে নগরীতে সীমিত পরিসরে ট্রাফিকের দায়িত্বে নিয়োজিত হয়েছেন পুলিশ সদস্য।

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন শেখ আব্দুল করিম বলেন, আমরা র্দীগ সাতদিন পরে কাজে যোগদান করতে পেরে অনেক খুশি। আমরা কখনো ভাবতে পারিনি নারায়ণগঞ্জবাসী আমাদের এভাবে রবন করে নিবেন। আমাদের হেট অফিসের আর্দেশে আমরা আবার আপনাদের মাঝে ফিরে এসেছি।কারন ট্রাফিক পুলিশ যদি রাস্তায় না থাকে তাহলে সড়কে নানা ধরনের সমস্যা তৈরি হয়।

জরুরি সেবা যে সকল পরিবহন গুলো রয়েছে সেগুলা ঠিক মত চলাচল করতে পারে না। দেশে খাদ্য সংকট দেখা দেয় তাই আমরা আপনাদের সেবা দেওয়া জন্য এসেছি। আমরা চাই আপনারা সকলে আমরা সহযোগিতা করবেন আমরাও আপনাদের সহযোগিতা করবো। সেদিনের পর থেকে আমরা মানসিক ভাবে অনেক দুবল ছিলেম কিন্তু আপনাদের মাঝে এসে অনেক সাহস পেলাম তাই অনেক ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ জেলার রোবার স্কাউট সহ সাধারন শিক্ষার্থীদের যারা সারাদিন কষ্ট করে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে।

এসময় নারায়ণগঞ্জ জেলা রোবার এর কমিশনার আরিফ মিহির বলেন, নারায়ণগঞ্জ জেলা সকল ট্রাফিক পুলিশ সদস্যদের অনেক ধন্যবাদ জানাই কারন তারা আবার কাজে যোগদান করেছে। আমরা মানবিক পুলিশ চাই যে পুলিশ সাধারন মানুষকে সহযোগিতা করবে। যে পুলিশ সাধারন মানুষের যে কোন বিপদে ছুটে আসবে তাদের পাশে ধারাবে। সেই লক্ষে নারায়ণগঞ্জ জেরা ট্রাফিক পুলিশকে আমরা সাধুবাদ জানাই।

এদিকে শহরের চাষাঢ়া এলাকায় তোলারাম কলেজ এর মিথিলা নামে শিক্ষার্থী বলেন, আমরা এতদিন নিজ দায়িত্বে ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। আমাদের বড় ভাইয়ারা আমাদের মেয়েদের সাহায্য করেছেন।আমাদের সাথে নারায়ণগঞ্জ এর সকল স্কুল কলেজ থেকে ভাই বোনরা সহযোগিতা করেছে। সাথে অনেক অভিভাকরা আমাদের সাথে কাজ করেছে। সড়কে পুলিশ ট্রাফিক দায়িত্ব নেমেছেন। এতে আমরা বেশ আনন্দিত। আমরা চাই পুলিশ তাদের দায়িত্বে ফিরে আসুক। সব পয়েন্টে এখনো পুলিশ দেখি নাই আমরা। তাদের আমরা যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব।

প্রসঙ্গত, ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এক সপ্তাহেরও বেশি সময় ধরে সড়কে দেখা যায়নি পুলিশ সদস্যদের। সড়কে বিশৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিকের দায়িত্বে নেমে পড়ে সাধারন শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park