1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নষ্ট ফ্রিজে হাসপাতালের ওষুধ সংরক্ষণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৫৮ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে নষ্ট ফ্রিজে ওষুধ সংরক্ষণের অপরাধে একটি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের প্রদীপ প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক প্রদীপ কুমার ঘোষকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, স্যানিটারি পরিদর্শক মো. ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন পৌরসভার তহবাজারেও অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় লাইসেন্স না থাকা ও চালের দাম বেশি নেওয়ায় মুদি দোকানি বাদশা মোল্লাকে ৭ হাজার টাকা এবং ক্রয় রসিদ না থাকায় মুরগি ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার তহবাজার ও হাসপাতাল সড়কে অভিযান চালানো হয়। এ সময় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park