1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৬৮ বার পঠিত

বরগুনার তালতলী উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে জুনায়েদ নামে পাঁচ বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে নিশানবাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ অঙ্কুজানপাড়া গ্রামের মো. সালাম গাজীর ছেলে।

স্থানীয় ও তালতলী উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে বিদ্যুৎ না থাকায় ঘরে কেরোসিনের কুপি জ্বালিয়ে রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান জুনায়েদের মা কুলসুম বেগম। এ সময় ঘরে ঘুমিয়ে ছিল শিশু জুনায়েদ। কিছুক্ষণ পরে ঘরে আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে জুনায়েদকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘর থেকে জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র চার কিলোমিটার হলেও প্রায় ৫০ মিনিট পর হাজির হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ বিষয়ে তালতলী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনমাস্টার মো. বদিউজ্জামান বলেন, নির্বাচনজনিত কারণে সড়কে লোকজন থাকায় সামান্য বিলম্ব হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান মিলন বলেন, আগুনে পুড়ে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park