
বর্তমান নিউজ ডটকমঃ
আজ বুধবার ২৯ মে সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে শ্রমিক জাগরণ মঞ্চ ক্রনী গ্রুপসহ বিভিন্ন গার্মেন্টসের চাকুরিচ্যুত শ্রমিকদের সংকট সমস্যার সমাধান ও ঈদুল আযহার ১০ দিন আগে সকল শ্রমিকদের পূর্ণ বেতন বোনাস দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য স্মারক লিপি প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোহাম্মদ মাহমুদুল হক শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রিয় সভাপতি শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক নারায়ণগঞ্জ জেলার শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি আব্দুস সবুর শ্রমিক নেতা সবুজ শাহীন রুবেল খাইরুল মনির প্রমুখ ।
শ্রমিক নেতৃবিন্দ অবিলম্বে ক্রণী গ্রুপ সহ নারায়ণগঞ্জে অবস্থিত যে সকল গার্মেন্টসে শ্রমিক ছাঁটাই চলছে সেই সব গার্মেন্টসের মালিকদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে অনুরোধ করেন নয়তো ঈদুল আযহা্ অতি নিকটবর্তী এই সময় এই শিল্প অঞ্চলে বড় ধরনের শ্রমিক অসন্তোষ হতে পারে ।
শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক ঈদের ১০ দিন পূর্বেই যেন সকল শ্রমিকদের পূর্ণ বেতন বোনাস দেওয়ার ব্যবস্থা করা হয় সেই বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে বিশেষভাবে অনুরোধ করেন ।