1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

না.গঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ওয়েবসাইট

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩৮১ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম:
শিক্ষার্থীরা সাবধান। প্রতারকচক্র ‘নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এর নামে ভুয়া ওয়েবসাইট বানিয়ে শিক্ষার্থী ভর্তি করার বিজ্ঞপ্তি দিয়ে প্রতারনা শুরু করেছে। উক্ত ভর্তি বিজ্ঞপ্তির বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রোববার (১৮ মে) ইউজিসির পরিচালক ড. শামসুল আরেফিন জানান, ২০২৩ সালে অনুমোদনপ্রাপ্ত নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগসহ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম এখনও শুরু হয়নি।

অথচ একটি প্রতারক চক্র বিশ্ববিদ্যালয়টির নামে একটি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে। ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে শিক্ষার্থী ভর্তির অবৈধ কার্যক্রম পরিচালনা করছে, যা সম্প্রতি ইউজিসির নজরে এসেছে। ভুয়া তথ্য বিভ্রান্ত হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা ভর্তি সংক্রান্ত পদক্ষেপ না নেওয়ার জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করেছে ইউজিসি।

ইউজিসির সংশ্লিষ্ট বিভাগ বিশ্ববিদ্যালয়টির নামে প্রতারক চক্র পরিচালিত ওয়েবসাইট পর্যালোচনা করেছে। এতে দেখা যাচ্ছে, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ভারতের কলকাতার একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও অবকাঠামোর ছবি ব্যবহার করা হয়েছে।

ঘটনাটা হালকা করে দেখার নয়। কারণ এটা শুধু প্রতারণা নয়,রাষ্ট্রীয় অব্যবস্থাপনাকে পুঁজি করে শিক্ষার নামে নোংরা এক ব্যবসা। ইউজিসি (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) স্বয়ং বলছে—এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমই শুরু হয়নি, অথচ ওয়েবসাইটে ইতিমধ্যে ছাত্র ভর্তির ডাক! এমন সাহস কেবল তখনই আসে, যখন ‘প্রতারণা’ একটা কারিগরি শিল্প হয়ে ওঠে।

এই ভুয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভারতের এক প্রফেসরের ছবি কেটে এনে বসানো হয়েছে ‘ভিসি’ হিসেবে। ক্যাম্পাসের নামের জায়গায় দেখা যাচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ল্যান্ডস্কেপ। এমন ফটোশপ-ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেয়া উচিত ছিল, “আল্ট্রা এডিটিং ইউনিভার্সিটি”!

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park