1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আইভীকে বহনকারী পুলিশের গাড়িতেহামলায় মামলা, গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩৬৫ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা হায়াত আইভীকে গ্রেফতারের পর বহনকারী পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে নারায়ণগঞ্জ সদর মডেল থানায়। ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে মামলায় আসামি করা হয়েছে।
এই মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা দেয়া, পুলিশের গাড়িতে হামলা এবং পুলিশকে আহত করার অভিযোগ আনা হয়েছে। মামলায় ইতিমধ্যে হানিফ, হাসিবুর রহমান জিসান ও শওকত মিথুন নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিষয়টি মঙ্গলবার (১৩ মে) দুপুরে নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। এরআগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এস আই) রিপন মৃধা বাদী হয়ে সোমবার (১২ মে) রাতে মামলাটি দায়ের করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির আহমেদ বলেন, মামলায় আসামিদের অধিকাংশই আওয়ামীলীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী। তাদের মধ্যে আমরা তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে হানিফ চিহ্নিত আওয়ামীলীগ কর্মী, জিসান নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী এবং শওকত মিথুন আইভীর খুবই ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অন্যান্য আসামিরা পলাতক । তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আইভীকে গ্রেপ্তার অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতরাসহ অন্যান্য আসামিরা রাতে বিপুল সংখ্যক নারী-পুরুষ জড়ো করে রাস্তায় বিশৃংখলা সৃষ্টি করে। পরবর্তীতে তারা পুলিশের গাড়িতে হামলা করে পুলিশ সদস্যকে আহত করেছে।

উল্লেখ্য, ৯ মে রাতে আইভীকে গ্রেপ্তার করতে পুলিশ শহরের দেওভোগ এলাকায় তার বাসভবনে অভিযান চালায়। গ্রেপ্তারের পর ভোরে তাকে পুলিশের গাড়িতে তুলে আদালতে নিয়ে যাওয়ার সময় শহরের বি বি রোডে আইভীকে বহনকারি পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ সহ হামলা চালায় দুবৃর্ত্তরা। এসময় পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park