1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সিদ্ধিরগঞ্জে আক্তার প্রকাশ্যে!

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৩৬ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামী ওসমান পরিবারের স্বজন আক্তার প্রকাশ্যে ঘুরছে। শিমরাইল টেকপাড়া এলাকাবাসীর অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে ম্যানেজ করেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যা চেষ্টা সহ একাধিক মামলার আসামি মো: আক্তার হোসেন (৫৬)।
অভিযুক্ত দুর্বৃত্ত আক্তার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) হত্যা চেষ্টা মামলার ৩৮ নাম্বার আসামি। আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের শিমরাইল শাখার সাধারণ সম্পাদক। তিনি শিমরাইল টেক পাড়া এলাকার মৃত ছিদ্দিক মিয়ার ছেলে।

এলাকাবাসীর গুরুতর অভিযোগ, আওয়ামীলীগ আমলে মানুষকে ভয়ভীতি দেখিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন আক্তার। তিনি সেই অবৈধ অর্থ দিয়ে পুলিশকে ম্যানেজ করে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এবং মাদক বিক্রয় ও চাঁদাবাজী করছেন। বর্তমানে তিনি সাদা রঙ এর একটি বিলাশ বহুল গাড়ী নিয়ে চলাফেরা করেন, যার নাম্বার ঢাকা মেট্রো- গ (২০-৯০৬৩)। আক্তার হোসেন বর্তমানে শামীম ওসমান ও তার মামা শ^শুরের সকল সম্পদের তদারকি করছে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক হাউজিং এলাকার এক ব্যাক্তি বলেন, আক্তার শামীম ওসমামের শ্যালক পরিচয়ে এলাকার অনেকের সম্পদ ভোগ দখল করেছেন। আওয়ামীলীগের আমলে মানুষকে অত্যাচার করেছে মাদক বিক্রিয় করেছেন। তার ভাই দেলোয়ার হোসেন দেলু ট্রাক স্টান্ডের চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতো।

অভিযুক্ত আক্তার হোসেন বলেন, আমার নামে মামলা আছে তা পুলিশ আর আমি বুঝমু সাংবাদিকদের এখানে কাজ কী। আপনি সিদ্ধিরগঞ্জ থানার ওসিরে গিয়া কন আমারে ধরতে। দেখি আমাকে ধরে কিনা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, কোনো আসামির সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ নেই।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাফেজ মো. হোসাইন আহমেদ (২০) নামে এক যুবককে হত্যাচেষ্টায় শেখ হাসিনা, শেখ রেহানাসহ ১১৭ জনের নামে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় হাফেজ হোসাইন আহমেদ বাদী হয়ে মামলা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park