1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

নাঃগঞ্জ জেলা শ্রমিক মজলিসের কমিটি গঠন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২১৫ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম :
খেলাফত মজলিসের সহযোগী সংগঠন শ্রমিক মজলিসের নারায়ণগঞ্জ জেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১মে ২০২৫ইং, বৃহস্পতিবার সকাল দশটায় জামতলাস্থ জেলা মজলিস কার্যালয়ে জেলা পরামর্শ পরিষদের বৈঠকে নতুন কমিটি গঠন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন- শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসাইন। সভায় ফারুক আহমদকে সভাপতি ও আবু কাউসার সরকারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park