1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরীতে ৩টি প্রবীণ নিবাস স্থাপনের পরিকল্পনা নাসিক প্রশাসকের রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের দেশের স্বাধীনতার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে বিস্ফোরণ, আগুন গালিবের মায়ের চাকরির ব্যবস্থা করল বগুড়া সিটি করপোরেশন মজুরি নির্ধারণে সরকারের কোনো প্রভাব ছিল না: মাহদী আমিন রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা, ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের জনি হত্যা মামলায় এবার এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার চমেক হাসপাতালে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০ ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে গভীর রাতে টায়ার জ্বালিয়ে আগুন

হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে বিস্ফোরণ, আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ওমানের খাসাব বন্দরের উত্তরে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টার সময় দুটি তেল ট্যাংকারে সামুদ্রিক মাইনের আঘাতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আইআরজিসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির একটি ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী সুপারট্যাংকার ছিল।

এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছিল, বৃহস্পতিবার দুবাই থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্যাংকারের কাছে অজ্ঞাত বস্তুর আঘাতে বিস্ফোরণ ঘটে।

সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ওই অঞ্চলে জাহাজে হামলার ঘটনাগুলোকে প্রায়ই অজ্ঞাত বস্তুর আঘাত হিসেবে উল্লেখ করে। এসব সংস্থার দেওয়া তথ্যের সঙ্গে আইআরজিসির দাবির সব সময় মিল পাওয়া যায় না।

ইরান দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে, সামুদ্রিক মাইনসহ বিভিন্ন ঝুঁকির কারণে তেহরানের সঙ্গে সমন্বয় ছাড়া কোনো নৌযান নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না।

বৃহস্পতিবার আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেছেন, মার্কিন অর্থনীতির ওপর চাপ সৃষ্টি এবং ইরানকে রক্ষার জন্য হরমুজ প্রণালি বন্ধ রাখতে বাহিনী ভারী গোলাবর্ষণ ব্যবহার করছে।

একই দিন আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী আজমাই দাবি করেন, হরমুজ প্রণালির ওপর ইরানের পূর্ণ কার্যকর নিয়ন্ত্রণ রয়েছে। সেখানে নিরাপদে চলাচল ইরানের বৈধ সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধার ওপর নির্ভর করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর সহায়তা এবং উপসাগরীয় অঞ্চলের ট্যাংকার পরিচালকদের বাড়তি ঝুঁকি নেওয়ার প্রবণতায় এই কৌশলগত জলপথ দিয়ে তেল পরিবহনে যে পুনরুদ্ধার শুরু হয়েছিল, তা বাধাগ্রস্ত করতে গত অক্টোবর থেকে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের বিরুদ্ধে নতুন আক্রমণাত্মক কৌশল প্রয়োগ করছে ইরান।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park