1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরীতে ৩টি প্রবীণ নিবাস স্থাপনের পরিকল্পনা নাসিক প্রশাসকের রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের দেশের স্বাধীনতার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে বিস্ফোরণ, আগুন গালিবের মায়ের চাকরির ব্যবস্থা করল বগুড়া সিটি করপোরেশন মজুরি নির্ধারণে সরকারের কোনো প্রভাব ছিল না: মাহদী আমিন রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা, ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের জনি হত্যা মামলায় এবার এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার চমেক হাসপাতালে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০ ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে গভীর রাতে টায়ার জ্বালিয়ে আগুন

চমেক হাসপাতালে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দীর্ঘদিনের দালালদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোগী ও স্বজনের ছদ্মবেশে পরিচালিত এ অভিযানে সরকারি কর্মচারীসহ অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের হাসপাতালের ভেতরে থাকা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

অভিযানে এসআরবির সদস্যরা সাদাপোশাকে রোগী ও তাদের স্বজন সেজে হাসপাতালের বিভিন্ন স্থানে অবস্থান নেন। এ সময় চিকিৎসকের প্রেসক্রিপশন পরীক্ষা, হাসপাতালের বেড ও চিকিৎসকের সিরিয়াল পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সুযোগ-সুবিধা করে দেওয়ার কথা বলে রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ করা ব্যক্তিদের শনাক্ত করে আটক করা হয়।

এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, অভিযানের আগে কয়েক দিন ধরে সাদাপোশাকের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের বিভিন্ন অংশে অবস্থান করে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তাদের বিরুদ্ধে ভিডিওসহ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়। পরে সংগৃহীত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, চমেক হাসপাতালে দালাল চক্রের সদস্যরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে কাজ করেন। কেউ রোগীদের বেড পাইয়ে দেওয়ার কথা বলেন, কেউ ওষুধ সংগ্রহ ও চিকিৎসকের সিরিয়াল করে দেওয়ার আশ্বাস দেন। আবার কেউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেন।

রোগী ও স্বজনদের সতর্ক করে এসআরবি অধিনায়ক বলেন, সরকারি হাসপাতালে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ার কথা। তাই কাউকে কোনো ধরনের টাকা-পয়সা না দিয়ে ধৈর্য ধরতে হবে। কোনো দালাল চক্রের ফাঁদে পা না দিয়ে নিজেদের সচেতন থাকতে হবে।

অভিযানে একজন সরকারি কর্মচারীকে আটকের পর ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, জনাকীর্ণ স্থানে অভিযান পরিচালনার সময় পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে আটক করার ঘটনা ঘটতে পারে। তবে পরবর্তী যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্টতা পাওয়া না গেলে তাকে ছেড়ে দেওয়া হয়।

হাসপাতালে নিজস্ব নিরাপত্তারক্ষী ও আনসার সদস্য থাকার পরও কীভাবে দালাল চক্র সক্রিয় রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের প্রয়োজনের তুলনায় নিরাপত্তারক্ষীর সংখ্যা অপ্রতুল। নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো গেলে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমে আসবে। হাসপাতাল পরিচালকও দালালবিরোধী কার্যক্রমের বিষয়ে আন্তরিক বলে জানান তিনি।

উল্লেখ্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরেই দালালদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। চিকিৎসাসেবা নিতে দূরদূরান্ত থেকে আসা রোগী ও স্বজনদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার কথা বলে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এসব চক্রের বিরুদ্ধে। এর আগে একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর আবারও সক্রিয় হয়ে ওঠে দালাল চক্রের সদস্যরা।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park