1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরীতে ৩টি প্রবীণ নিবাস স্থাপনের পরিকল্পনা নাসিক প্রশাসকের রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের দেশের স্বাধীনতার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে বিস্ফোরণ, আগুন গালিবের মায়ের চাকরির ব্যবস্থা করল বগুড়া সিটি করপোরেশন মজুরি নির্ধারণে সরকারের কোনো প্রভাব ছিল না: মাহদী আমিন রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা, ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের জনি হত্যা মামলায় এবার এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার চমেক হাসপাতালে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০ ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে গভীর রাতে টায়ার জ্বালিয়ে আগুন

রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা, ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। বুধবার (২৫ নভেম্বর) চালানো এ হামলায় রুশ বিমান বাহিনীর তিনটি মিগ-৩১ এবং দুটি সু-৩৪ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী।

ইউক্রেনের সেনাপ্রধানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলায় রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে হামলার জন্য কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে, রাশিয়ার পক্ষ থেকেও এখন পর্যন্ত পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবির বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রুশ বিমান বাহিনী মিগ-৩১ সিরিজের যুদ্ধবিমান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কাজে এবং সু-৩৪ সিরিজের বিমান বোমা হামলার জন্য ব্যবহার করে থাকে। বিশেষ করে মিগ-৩১ যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা কিনজাল ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত।

২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই সাভাসলেইকা বিমানঘাঁটিটি ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে রয়েছে। এ ঘাঁটি থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা নিক্ষেপে ব্যবহৃত যুদ্ধবিমান পরিচালনা করে রুশ বিমান বাহিনী। মিগ-৩১ যুদ্ধবিমান উড্ডয়ন করলেই ইউক্রেনজুড়ে সতর্কবার্তা জারি করা হয়।

এদিকে, সাভাসলেইকা বিমানঘাঁটিতে হামলার পাশাপাশি রাশিয়ার সামারা প্রদেশের দুটি তেল শোধনাগারেও আঘাত হানার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। একই সঙ্গে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ডে একটি রাডার ব্যবস্থা এবং জ্বালানি ও লজিস্টিক ডিপোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সামারা প্রদেশের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ তেল শোধনাগারে হামলার বিষয়টি স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, বুধবার রাতের হামলায় দেড় শতাধিক ড্রোন ব্যবহার করেছে ইউক্রেন। এর মধ্যে ১৪৫টির বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

গভর্নর আরও জানান, হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন এবং প্রদেশের কয়েকটি শহরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

তবে সাভাসলেইকা বিমানঘাঁটিতে পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে রাশিয়ার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park