1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ মহানগরীতে ৩টি প্রবীণ নিবাস স্থাপনের পরিকল্পনা নাসিক প্রশাসকের রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের দেশের স্বাধীনতার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না: আইনমন্ত্রী হরমুজ প্রণালিতে দুই তেল ট্যাংকারে বিস্ফোরণ, আগুন গালিবের মায়ের চাকরির ব্যবস্থা করল বগুড়া সিটি করপোরেশন মজুরি নির্ধারণে সরকারের কোনো প্রভাব ছিল না: মাহদী আমিন রাশিয়ার বিমানঘাঁটিতে হামলা, ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইউক্রেনের জনি হত্যা মামলায় এবার এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার চমেক হাসপাতালে এসআরবির অভিযান, কর্মচারীসহ আটক ৩০ ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে গভীর রাতে টায়ার জ্বালিয়ে আগুন

ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের সামনে গভীর রাতে টায়ার জ্বালিয়ে আগুন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ময়মনসিংহের রাজগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার রাজগঞ্জ এলাকায় অবস্থিত ব্যাংকটির শাখার সাইনবোর্ডের নিচে এ ঘটনা ঘটে। তবে শাখার নৈশপ্রহরীর দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ব্যাংকের সাইনবোর্ডের নিচে আগুন জ্বলতে দেখে শাখার নৈশপ্রহরী দ্রুত ব্যবস্থা নেন। তার তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে। ফলে ব্যাংকের কার্যালয় কিংবা আশপাশের কোনো স্থাপনার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ব্যাংকের সাইনবোর্ডের নিচে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছিল। তবে নৈশপ্রহরীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ব্যাংকের সামনে আগুন দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park