1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অভিভাবকদের অভিযোগ জানাতে গোপন বক্স চালুর ঘোষণা দিলেন আবুল কাউসার আশা যুবদলের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সমন্বয়ক হলেন রেজাউল কবীর পল বিদেশি আধিপত্য রুখতেই বিএনপি গঠন করেন জিয়াউর রহমান: আবদুস সালাম তারেক রহমানকে নিয়ে ‘গর্তে পড়েছেন’ মন্তব্য নাসীরুদ্দীনের রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের দাবি ড. ইউনূসের আ.লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউর অবস্থান নেই: রাষ্ট্রদূত নারায়ণগঞ্জে তারেক জিয়া পরিষদের ৪৪ সদস্যের কমিটি অনুমোদন ইনু-দীপুসহ চারজনের অব্যাহতির শুনানি ২৬ নভেম্বর চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে নাসিরুদ্দিন পাটোয়ারী

অভিভাবকদের অভিযোগ জানাতে গোপন বক্স চালুর ঘোষণা দিলেন আবুল কাউসার আশা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবুল কাউসার আশা বলেছেন, অভিভাবকরা তাদের অভিযোগ জানাতে না পারলে তিনি প্রয়োজনীয় সাড়া পান না। তাই প্রতিষ্ঠানে অভিভাবকদের জন্য গোপন অভিযোগ বক্স চালুর উদ্যোগ নেওয়া হবে।

সোমবার (২৩ নভেম্বর) নারায়ণগঞ্জ হাই স্কুলে ১০০ কেভি জেনারেটর ও ৩০টি কম্পিউটার উদ্বোধন এবং শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আবুল কাউসার আশা বলেন, ক্লাস টেন ও নাইনের সময় সমন্বয় করে ক্লাস করানো হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি বিষয়টি দেখবেন এবং এ নিয়ে অভিযোগ বক্স লাগানোর উদ্যোগ নেবেন। অভিভাবকরা নির্ভয়ে সেখানে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগগুলো অভিভাবক ও তাঁর মধ্যে সীমাবদ্ধ থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটিকে নারায়ণগঞ্জের মধ্যে ভালো প্রতিষ্ঠানে পরিণত করতে চান। শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। সন্তানদের পরীক্ষায় অংশ নিতে না দেওয়া অভিভাবকদের জন্য কষ্টের বিষয় উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো জায়গায় প্রতিযোগিতা করার সুযোগ তৈরি করতে হবে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, অভিভাবকরা সন্তানদের সুন্দর ভবিষ্যৎ চান। যারা কোনো বিষয়ে অকৃতকার্য হবে, তাদের আবারও পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হলেই পরবর্তী কার্যক্রমের সুযোগ দেওয়া হবে।

তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park