1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিদেশি আধিপত্য রুখতেই বিএনপি গঠন করেন জিয়াউর রহমান: আবদুস সালাম তারেক রহমানকে নিয়ে ‘গর্তে পড়েছেন’ মন্তব্য নাসীরুদ্দীনের রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের দাবি ড. ইউনূসের আ.লীগ নিষিদ্ধের বিষয়ে ইইউর অবস্থান নেই: রাষ্ট্রদূত নারায়ণগঞ্জে তারেক জিয়া পরিষদের ৪৪ সদস্যের কমিটি অনুমোদন ইনু-দীপুসহ চারজনের অব্যাহতির শুনানি ২৬ নভেম্বর চট্টগ্রামে এনসিপির বিক্ষোভে নাসিরুদ্দিন পাটোয়ারী ফুলবাড়ীতে চাঁদা দাবির অভিযোগে মাই টিভির ফিজারুল ইসলাম ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধন হামলার তিন দিন পরও আতঙ্কে বেন্দারচরের বাসিন্দারা

তারেক রহমানকে নিয়ে ‘গর্তে পড়েছেন’ মন্তব্য নাসীরুদ্দীনের

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও। তবে আমাদের দুটি বিষয় রক্ষা করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, একই সঙ্গে সীমান্তে মোদির আধিপত্যবাদী অবস্থানেরও অবসান ঘটাতে হবে।’

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকায় চার দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই গণহত্যার বিচার, ওসমান হাদির হত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। এসব বিষয় বাদ দিয়ে কোনো সংলাপ বা সমঝোতা হতে পারে না।

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আলোচনায় যাওয়ার অর্থ এই নয় যে অতীতের অপরাধের হিসাব ভুলে যাওয়া। গত আট মাসে দেশে যারা নির্যাতনের শিকার হয়েছেন, প্রাণ হারিয়েছেন কিংবা হামলার শিকার হয়েছেন, তাঁদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে। আলোচনা অব্যাহত থাকলেও আলোচনার ভিত্তি হিসেবে নির্ধারিত বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে।

তারেক রহমানের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘প্রিয় তারেক রহমান, শুনে রাখুন, আকাশকুসুম কল্পনা করে লাভ নেই। রক্তের তরুণেরা বাংলাদেশের রাজপথে এখনো জীবিত আছেন। জুলাইয়ের গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করুন। গণহত্যার বিচার করুন।’

ওসমান হাদির হত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ওসমান হাদির রক্ত ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। যত দিন তাঁরা বেঁচে থাকবেন, তত দিন এ সংগ্রাম চলবে।

ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করে তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের আধিপত্য মেনে নেওয়া হবে না। এ সময় তিনি ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান। একই সঙ্গে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের কার্যক্রমে নানা অসংগতি দেখা যাচ্ছে। যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের পুনর্বাসন ও অর্থের বিনিময়ে সমাজে ছেড়ে দেওয়ার অভিযোগও করেন তিনি। কোনো সংলাপের কারণে শহীদদের রক্তের ইতিহাস ভুলে যাওয়া হবে না বলেও মন্তব্য করেন।

চট্টগ্রামের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই চট্টগ্রাম থেকেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই চট্টগ্রামে দাঁড়িয়ে তাঁরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিচ্ছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশের আগে নগরের নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে লালদীঘির মোড় হয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এনসিপির ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park