1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হামলার তিন দিন পরও আতঙ্কে বেন্দারচরের বাসিন্দারা নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর ওয়েনের ২৮ বছরের রেকর্ড ভাঙলেন এনগুমোহা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা বিমানবন্দরে দেশ ছাড়ার সময় গ্রেপ্তার সুইডেন আসলাম ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত সরকারি সফর আলী কলেজে বর্ণাঢ্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম আজাদ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিরোধ মেটানোর পরামর্শ ওয়ার্নারের ম্যানেজারের ফতুল্লায় বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগের ৪ কর্মী গ্রেপ্তার

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ২৪

  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দেশটির বায়েলসা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। রোববার (২২ নভেম্বর) জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, শুক্রবার এক এলাকা থেকে অন্য এলাকায় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজের সঠিক সংখ্যা জানাতে পারেনি কর্তৃপক্ষ।

এর আগে দেশটির পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানিয়েছিলেন, দুর্ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার বিষয়টি উঠে এসেছে। যাত্রীরা নৌকার চালককে তীরের দিকে নেওয়ার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর নৌকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে নৌকাটির ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌচালক ও যাত্রীদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া নৌযাত্রা বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।

উল্লেখ্য, নাইজেরিয়ায় নৌ দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটিতে নিরাপত্তা বিধিমালার যথাযথ প্রয়োগের অভাব, ত্রুটিপূর্ণ নৌযান চলাচল এবং যাত্রীদের লাইফ জ্যাকেট ব্যবহার না করার কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park