1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হামলার তিন দিন পরও আতঙ্কে বেন্দারচরের বাসিন্দারা নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে বাস-ট্রাকে আগুন, ক্ষতি ১৫ লাখ টাকা হজের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর ওয়েনের ২৮ বছরের রেকর্ড ভাঙলেন এনগুমোহা প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা বিমানবন্দরে দেশ ছাড়ার সময় গ্রেপ্তার সুইডেন আসলাম ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত সরকারি সফর আলী কলেজে বর্ণাঢ্য নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রধান অতিথি এমপি নজরুল ইসলাম আজাদ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিরোধ মেটানোর পরামর্শ ওয়ার্নারের ম্যানেজারের ফতুল্লায় বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগের ৪ কর্মী গ্রেপ্তার

ওয়েনের ২৮ বছরের রেকর্ড ভাঙলেন এনগুমোহা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

লিভারপুলের হয়ে ইতিহাস গড়েছেন তরুণ উইঙ্গার রিও এনগুমোহা। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে হারানোর ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে প্রায় তিন দশকের পুরোনো দুটি রেকর্ড ভেঙেছেন তিনি।

১৮ বছর ৮৫ দিন বয়সে প্রিমিয়ার লিগে লিভারপুলের সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন এনগুমোহা। ১৯৯৮ সালে মাইকেল ওয়েনের গড়া রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন এই তরুণ ফুটবলার। এছাড়া ১৯৯৭ সালের বক্সিং ডের পর শীর্ষস্তরের ফুটবলে লিভারপুলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে একই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করার কীর্তিও গড়েছেন তিনি।

ম্যাচের প্রথমার্ধে এনগুমোহার সহায়তায় গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ। বিরতির পর ব্রাডলি বারকোলার পাস থেকে নিজেই গোল করেন এই তরুণ উইঙ্গার। তার দুর্দান্ত পারফরম্যান্সে অ্যানফিল্ডে স্মরণীয় জয় পায় লিভারপুল।

ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এনগুমোহা জানান, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অ্যানফিল্ডে তিন পয়েন্ট পাওয়া বিশেষ কিছু। গোল করা ও দলকে জয়ে সহায়তা করাই তার মূল লক্ষ্য।

নিজের খেলার ধরন নিয়েও আত্মবিশ্বাসী এনগুমোহা। তিনি জানান, দর্শকদের রোমাঞ্চিত করতে এবং নিজের সামর্থ্য দেখাতে পছন্দ করেন। তবে ভবিষ্যতেও ভালো খেলার পাশাপাশি বিনয়ী থাকতে চান তিনি।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park