1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

আড়াইহাজারের ভৈরবদী গ্রামে একই রাতে দুই বাড়িতে ডাকাতি

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: হুমায়ূন কবির সাদী

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ভৈরবদী গ্রামে একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এতে পুরো গ্রামজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরবদী গ্রামের লতিফ ডাক্তারের ছেলে আমানের বাড়ি এবং খালেক প্রধানের ছেলে মো. কামালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। একই রাতে গ্রামের দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

তবে ডাকাতরা কী পরিমাণ মালামাল লুট করেছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি গ্রামে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park