1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়িতে ভাঙচুর-আগুন

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

রাজধানীর কাফরুলে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উত্তর ইব্রাহিমপুরের একটি বাসায় এ ঘটনা ঘটে। এতে একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। তবে এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানাধীন উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাসায় ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে এসে হামলা চালায়। এ সময় তারা বাড়িটির নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পাশাপাশি কেয়ারটেকারের কক্ষেও ভাঙচুর চালানো হয়।

পরে স্থানীয় বাসিন্দারা প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে কাফরুল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শিলা বিষয়টি নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শাহাজাহান শিকদার (মিডিয়া) জানান, ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে সরাসরি আগুন লাগার কোনো তথ্য আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনে একটি বাড়িতে আগুন লাগার খবর দেওয়া হয়েছিল। পরে ফায়ার সার্ভিসের গাড়ি বের হওয়ার পর জানানো হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park