1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের আহ্বান সড়কের বেহাল দশায় ১১ দলীয় ঐক্যের সিলেট লংমার্চ স্থগিত নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন সোমবার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী সংসদ ভবনে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী, দিলেন তিনটি বিশেষ পরামর্শ গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার, ফেনীতে যাচ্ছেন হাবীবুল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ নির্ধারণ, সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা গোপালগঞ্জের এসপি পদে রদবদল, ফেনীতে পদায়ন হাবীবুল্লাহর ক্যানারি দ্বীপে একদিনে রেকর্ড ১ হাজার ৪৮৮ অভিবাসী পাকিস্তানের কাছে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ

গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার, ফেনীতে যাচ্ছেন হাবীবুল্লাহ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যুষ কুমার মজুমদার। অন্যদিকে, জেলাটির বর্তমান পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যেই জেলার পুলিশ সুপার পদে এ রদবদল করা হলো।

রোববার গোপালগঞ্জ শহরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পরিস্থিতি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তার কারণে অনেক দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের দাবি, তাদের তৎপরতার কারণে এ ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে, শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব ঘটনার মধ্যে জেলার পুলিশ প্রশাসনের শীর্ষ পদে এই পরিবর্তন এসেছে।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park