1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের মর্যাদা রক্ষায় স্পিকারের আহ্বান সড়কের বেহাল দশায় ১১ দলীয় ঐক্যের সিলেট লংমার্চ স্থগিত নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন সোমবার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়া, পুনরাবৃত্তি হবে না: আইনমন্ত্রী সংসদ ভবনে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী, দিলেন তিনটি বিশেষ পরামর্শ গোপালগঞ্জের নতুন এসপি প্রত্যুষ কুমার, ফেনীতে যাচ্ছেন হাবীবুল্লাহ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ নির্ধারণ, সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার টাকা গোপালগঞ্জের এসপি পদে রদবদল, ফেনীতে পদায়ন হাবীবুল্লাহর ক্যানারি দ্বীপে একদিনে রেকর্ড ১ হাজার ৪৮৮ অভিবাসী পাকিস্তানের কাছে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ

পাকিস্তানের কাছে হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শ্রাবণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একটি ভুলে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। ম্যাচের শেষ দিকে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। গুরুত্বপূর্ণ মুহূর্তের সেই ভুলের দায় স্বীকার করে সমর্থক, সতীর্থ ও কোচদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন বাংলাদেশের এই গোলরক্ষক।

গত শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৮৬ মিনিটে আবদুস সামাদ শাহজাদ গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন। পাকিস্তানের আক্রমণের শুরুতে শ্রাবণের ভুল থেকেই গোলের সুযোগ তৈরি হয়। যদিও এর আগে পুরো ম্যাচে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তের ওই ভুল আর শুধরে নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ।

ম্যাচের পরদিন রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা ও অনুশোচনার কথা তুলে ধরেন শ্রাবণ। তিনি লেখেন, ‘গত রাতে স্বপ্ন দেখেছিলাম, আপনাদের সবার সঙ্গে আনন্দ উদ্‌যাপন করব। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে, তা ভাবিনি।’

নিজের ভুলের দায় স্বীকার করে শ্রাবণ আরও লেখেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এতে কতটা হতাশার সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে বেদনাদায়ক শিক্ষা হিসেবে নিচ্ছি। সতীর্থ, কোচ এবং প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’

তবে শ্রাবণের ওই ভুলের জন্য তাঁকে এককভাবে দায়ী করতে রাজি নন বাংলাদেশ দলের অধিনায়ক হামজা চৌধুরী। ম্যাচ শেষে তিনি বলেন, দলের কোনো একজন খেলোয়াড়কে পরাজয়ের জন্য দোষারোপ করা উচিত নয়।

প্রধান কোচ থমাস ডুলিও তরুণ এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, ফুটবলাররা রোবট নন, তাঁদেরও ভুল হতে পারে। তাই একটি ভুলের কারণে কোনো খেলোয়াড়কে এককভাবে দায়ী করা ঠিক নয়।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park