1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নাঃগঞ্জে ৩ জন খুন বস্তাবন্দি খন্ডিত মরদেহ উদ্ধার, আটক ১

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩৪১ বার পঠিত

বর্তমান নিউজ ডটকমঃ
 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাড়ির পাশ থেকে একই পরিবারের দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি খন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল ) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া বড়বাড়ি এলাকার মরহুম আক্তার হোসনের ভাড়াবাড়ির পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত লামিয়ার স্বামী ইয়াসিন (৪০) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা।  সে পেশায় অটোচালক। সিদ্ধিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫) তার ছোট বোন লামিয়া আক্তার (২২) এবং লামিয়ার ছেলে হাবিব (৩)। নিহত স্বপ্না আক্তার মানসিক ভারসাম্যহীন এবং লামিয়া আক্তার পোশাক শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয়রা বস্তাবন্দী খণ্ড-বিখণ্ড মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ির পাশের আঙ্গিনায় ইটের শুরকির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় স্বপ্না ও লামিয়ার মাথা এবং পা বিচ্ছন্ন অবস্থায় লাশ দুটি উদ্ধার করে। আরেকটি বস্তায় শিশু লাবিবের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বোন মুনমুন লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করেন। তখন এলাকাবাসী সন্দেহজনকভাবে ইয়াসিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতের বড় খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা বাবা-মা হারা। লামিয়া প্রেম করে বিয়ে করে একটি সন্তানের মা হয়ে সংসার করে যাচ্ছে। আর তার বড় বোন স্বপ্না ছিলো মানসিক ভারসাম্যহীন। চারদিন যাবত তাদের খোঁজ পাচ্ছিলাম না। আজ এসে দেখি আমার বোনের মেয়েরা নিহত।

নিহতদের বোন মুনমুন জানান, লামিয়ার স্বামী ইয়াসিন ঈদের তিন দিন আগে জেলখানা থেকে ছাড়া পায়।  ইয়াসিন মাদকাসক্ত এবং মাদক ব্যবসার সাথে জড়িত। এ বিষয়ে প্রায় সময়ই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হতো। তার দুই বোন এবং ভাগিনাকে ইয়াসিনই হত্যা করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহত লামিয়ার স্বামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park