1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সাভার-ধামরাইয়ে রাতে দুই বাসে আগুন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

ঢাকার সাভার ও ধামরাইয়ে পার্কিংয়ে থাকা দুটি বাসে আগুন লেগেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ও ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল-আমিন খান এ তথ্য জানান।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিংয়ে থাকা সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আগুনে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বাসটিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ভোররাত ৩টা ৪০ মিনিটে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৪টা ২০ মিনিটে আগুন নেভায়। স্টেশন অফিসার আল-আমিন খান জানান, বাসটি নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। রাতে পার্কিংয়ে রাখা অবস্থায় এতে আগুন লাগে।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। সর্বশেষ ঘটনাসহ টানা তিন রাতে ধামরাইয়ে তিনটি বাসে আগুন লাগল।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park