1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার ঝিনাইগাতীতে কমিটি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত ফুলবাড়ীতে কয়লা উত্তোলন ও স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে অর্ধসহস্রাধিক মানুষের মানববন্ধন কে এম মাজহারুল ইসলাম জোসেফের মায়ের কুলখানিতে বিএনপি ও আইনজীবী নেতৃবৃন্দের উপস্থিতি দেশের শিল্প রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শ্রমিকদের জন্য মালিক সংগঠন কী করেছে, প্রশ্ন মাসুদের বাবুরাইলে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার রাজন আন্দোলনে শিল্প ধ্বংসের চেষ্টা দেখছেন দিপু ভূঁইয়া মানবিক সেবায় তরুণদের প্রশিক্ষণ দিল ‘মমতাময় নারায়ণগঞ্জ’ তাহসিফ হত্যা: দীপের দুই দিনের রিমান্ড

শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের করার চেষ্টার প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ বিল্লাল হোসেন, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে ‘জয় বাংলা’ স্লোমিছিলগান দিয়ে বের করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম, ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমান এবং সাইফুল ইসলামের ছেলে সাগর।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে গাজীরখামার এলাকায় কয়েকজন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আকস্মিকভাবে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শেরপুর সদর থানার নিয়মিত টহল পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই করে তাঁদের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মী বলে শনাক্ত করা হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিরোধে গাজীরখামার এলাকায় পুলিশের নিয়মিত টহল জোরদার রয়েছে। টহল চলাকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাঁদের আটক করে থানায় নেওয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park