1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

দেশের শিল্প রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে কিছু লোক কারখানা ও জনসম্পদের ক্ষতি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের শান্তি, অগ্রগতি ও মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, পোশাকশ্রমিকদের মজুরির দাবি বিবেচনায় সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড কাজ শুরু করেছে। আগামী এক-দুই মাসের মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারিত হবে বলে তিনি আশ্বাস দেন।

তিনি অভিযোগ করেন, শ্রমিকদের আন্দোলনের মধ্যে কিছু বিশৃঙ্খলাকারী ঢুকে কলকারখানা ও জনগণের সম্পদের ক্ষতি করছে। পলাতক স্বৈরাচারীরা সীমান্তের ওপার থেকে অস্থিরতা তৈরির পরিকল্পনা করছে বলেও দাবি করেন তিনি।

গার্মেন্টস শিল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে এই শিল্পের সূচনা করেছিলেন। গত ৫০ বছরে শ্রমিক ও উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় শিল্পটি গড়ে উঠেছে। এই শিল্প ক্ষতিগ্রস্ত হলে শ্রমিক, তাঁদের পরিবার এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।

দেশের শিল্প ও অর্থনীতি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ২০২৪ সালে যেভাবে মানুষ স্বৈরাচারকে জবাব দিয়েছিল, একইভাবে দেশের শিল্পকারখানা রক্ষায়ও মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, শিল্পকারখানা গড়ে তোলা, স্বাস্থ্যসেবা উন্নত করা এবং তরুণদের দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে। তরুণদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ব/নি-ব/ত

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park