1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। আগের অ্যাডহক কমিটি ভেঙে ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশে নতুন কমিটি ঘোষণা করা হয়। আদেশের তারিখ থেকেই কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।

কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড় ও সংগঠক মাহফুজ হাসান। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী।

যুগ্ম সম্পাদক করা হয়েছে মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভীকে। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুল্লাহ পারভেজ।

কমিটির বাকি সদস্যদের মধ্যে রয়েছেন ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, কোচ, আন্তর্জাতিক রেফারি ও বিচারকেরা। কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করাই নতুন অ্যাডহক কমিটির প্রধান দায়িত্ব।

ব/নি-ব/জ

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park