1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’, নেতৃত্বে আলোচনায় যারা ‘কার কী পরিচয়, দেখব না’—ডিআইজির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন, প্রার্থনায় শান্তি কামনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, সেনা মোতায়েনের দাবি জামায়াতের মার্কিন নিষেধাজ্ঞায় আটকা, অসুস্থ ৪০ ইরানি নাবিককে আশ্রয় দিল শ্রীলঙ্কা নওগাঁয় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ব্রাহ্মণবাড়িয়ায় কমেছে সবজি-মাছের দাম, চাল-মুরগিতে চাপে মধ্যবিত্ত ফিলিপাইনে আকাশে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট বেসরকারি বিল উত্থাপনে গতি আনতে সংসদীয় কমিটির উদ্যোগ কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

মার্কিন নিষেধাজ্ঞায় আটকা, অসুস্থ ৪০ ইরানি নাবিককে আশ্রয় দিল শ্রীলঙ্কা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার জলসীমার কাছে আটকে থাকা ইরানি জাহাজের ৪০ অসুস্থ নাবিককে চিকিৎসার জন্য গাল বন্দরে নিয়ে এসেছে শ্রীলঙ্কা সরকার।

রোববার (২৫ অক্টোবর) রাজধানী কলম্বো থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গাল বন্দরে তাদের নেওয়া হয়। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুষারা রদ্রিগো জানান, মানবিক দায়িত্বের অংশ হিসেবে নাবিকদের স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। তাদের পরিবহন ও চিকিৎসার ব্যয় বহন করবে ইরানি দূতাবাস।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার জলসীমার বাইরে প্রায় এক ডজন খালি ইরানি তেলবাহী ট্যাংকার নোঙর করে রয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে এসব জাহাজের নাবিকেরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

এর আগে মার্চে আন্তর্জাতিক জলসীমায় ইরানের ফ্রিগেট ‘আইআরআইএস ডেনা’ ডুবে যাওয়ার ঘটনায় ১০৪ জন নাবিক নিহত হন। শ্রীলঙ্কার নৌবাহিনী ওই জাহাজ থেকে ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করেছিল। এ ছাড়া ইরানের আরেকটি নৌযান শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি বন্দরে নিরাপদ আশ্রয় চেয়েছে।

শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত জাহাজগুলোর অবাধ চলাচলের অধিকার রয়েছে। তবে দেশটির প্রতিরক্ষা বাহিনী ১২ নটিক্যাল মাইল জলসীমার বাইরে থাকা জাহাজগুলোর ওপর নজরদারি চালাতে বিমান ও টহল নৌকা মোতায়েন করেছে।

শ্রীলঙ্কার কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে অনেক ইরানি বাণিজ্যিক জাহাজ মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুরের দিকে চলে গেছে। তবে কিছু জাহাজ এখনো শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি অবস্থান করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park