1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’, নেতৃত্বে আলোচনায় যারা ‘কার কী পরিচয়, দেখব না’—ডিআইজির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন, প্রার্থনায় শান্তি কামনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, সেনা মোতায়েনের দাবি জামায়াতের মার্কিন নিষেধাজ্ঞায় আটকা, অসুস্থ ৪০ ইরানি নাবিককে আশ্রয় দিল শ্রীলঙ্কা নওগাঁয় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ব্রাহ্মণবাড়িয়ায় কমেছে সবজি-মাছের দাম, চাল-মুরগিতে চাপে মধ্যবিত্ত ফিলিপাইনে আকাশে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট বেসরকারি বিল উত্থাপনে গতি আনতে সংসদীয় কমিটির উদ্যোগ কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

এনসিপির নতুন উইং ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’, নেতৃত্বে আলোচনায় যারা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’ নামে নতুন একটি উইং গঠন করতে যাচ্ছে। আগামী দুই-এক দিনের মধ্যে সংগঠনটির ৩ থেকে ৪ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে পারে। আহ্বায়ক পদে আলোচনায় রয়েছেন আব্দুল কাদের ও মাহিন সরকার। সদস্যসচিব পদে আলোচনায় রয়েছেন জোবাইরুল হাসান আরিফ।

রোববার (২৫ অক্টোবর) রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা জানিয়েছেন, নতুন কমিটি ঘোষণার ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সংগঠনটির মূল কাজ হবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, উদ্ধারকাজে সহায়তা, ত্রাণ বিতরণ, রক্তদান, বৃক্ষরোপণ ও বিনা মূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা। পাশাপাশি দলের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও জনসচেতনতামূলক কার্যক্রমেও অংশ নেবে সংগঠনটি।

এদিকে গত ২৩ অক্টোবর এনসিপি ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি প্রকাশ করে। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর দলটি ১ মার্চ ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল। প্রায় ২০ মাস পর কমিটি পুনর্গঠন করা হলো।

পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্বে রয়েছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।

অন্যদিকে, রোববার এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র আংশিক আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন ডা. মাহমুদা আলম মিতু, সদস্যসচিব নুসরাত তাবাসসুম এবং মুখ্য সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park