1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘কার কী পরিচয়, দেখব না’—ডিআইজির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন, প্রার্থনায় শান্তি কামনা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, সেনা মোতায়েনের দাবি জামায়াতের মার্কিন নিষেধাজ্ঞায় আটকা, অসুস্থ ৪০ ইরানি নাবিককে আশ্রয় দিল শ্রীলঙ্কা নওগাঁয় নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম, সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ব্রাহ্মণবাড়িয়ায় কমেছে সবজি-মাছের দাম, চাল-মুরগিতে চাপে মধ্যবিত্ত ফিলিপাইনে আকাশে দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট বেসরকারি বিল উত্থাপনে গতি আনতে সংসদীয় কমিটির উদ্যোগ কিশোরগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের নতুন নিয়ম, দৈনিক যেতে পারবেন ৩৫০০ জন

রাঙামাটিতে প্রবারণা পূর্ণিমা উদযাপন, প্রার্থনায় শান্তি কামনা

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও প্রার্থনার মধ্য দিয়ে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে সকাল থেকেই বিহারে সমবেত হন বিভিন্ন বয়সী পুণ্যার্থী। বুদ্ধপূজা, প্রদীপ প্রজ্বালন, পঞ্চশীল গ্রহণ, সংঘদান ও ধর্মদেশনা শ্রবণসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন তারা।

কেউ বুদ্ধের চরণে ফুল অর্পণ করেন, কেউ প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন। আবার কেউ ভিক্ষুসংঘের সামনে মগ্ন হন ধর্মীয় সাধনায়। পুণ্যার্থীদের উপস্থিতিতে বিহারজুড়ে সৃষ্টি হয় শান্ত ও ধর্মীয় পরিবেশ।

বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে ভিক্ষুসংঘের তিন মাসব্যাপী বর্ষাবাসের সমাপ্তি ঘটে। আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া বর্ষাবাস শেষে এ দিন প্রবারণা পালন করেন ভিক্ষুরা। আত্মশুদ্ধি, সংযম, ক্ষমা ও অহিংসার চর্চা এ উৎসবের অন্যতম শিক্ষা।

রাজবন বিহারের আবাসিক প্রধান অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সবার সুখ, শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে মানুষের মধ্যে পারস্পরিক মৈত্রী গড়ে তোলা এবং হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে সব মানুষ ও দেশবাসী যেন ক্ষমা ও মৈত্রীর চর্চায় সুখে-শান্তিতে বসবাস করতে পারেন, সেই প্রত্যাশা করেন তিনি।

দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রবারণা পূর্ণিমা ঘিরে রয়েছে নানা ঐতিহ্যবাহী আয়োজন। প্রচলিত রীতি অনুযায়ী, সন্ধ্যার পর রঙিন ফানুস ওড়ানোর মধ্য দিয়ে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park