1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণের নতুন নিয়ম, দৈনিক যেতে পারবেন ৩৫০০ জন জানুয়ারিতেই চালু হতে পারে পদ্মা ব্যারেজ, জানালেন পানিসম্পদ মন্ত্রী বেলুচিস্তানে সেনা অভিযানে টিটিপির শীর্ষ কমান্ডার নিহত হালিমা খাতুনের দুঃখের শেষ কোথায়? দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় অসহায় মা সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ মাদ্রাসা শিক্ষাব্যবস্থা অযাচিত চাপ ও সংকটের মুখে পড়তে পারে: আজহারী বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না: আখতার হোসেন মাথা টেপানোর কথা বলে শিশুকে নির্যাতনের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের ছবি তোলার নামে বিধবার স্বর্ণের দুল নেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জে ডিবির পৃথক অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বন্দর উপজেলার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোলাম রাব্বি (২৮), মো. ইয়ন (২২) ও শিপন (২৪)।

অন্যদিকে, ফতুল্লার চাষাড়া রেলক্রসিং এলাকার পাকা সড়কে পৃথক অভিযান চালিয়ে দীন ইসলাম ওরফে ডেঙ্গু (৩৪) নামের এক ব্যক্তিকে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পৃথক দুই অভিযানের ঘটনায় বন্দর ও ফতুল্লা থানায় দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park