1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলা বন্দর পরিদর্শনের কর্মসূচি গাজীপুরে ঝুটের গুদামে আগুন, পুড়ল মসজিদ-দোকান সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনে বিদায় দুর্গার, যান চলাচলে বিশেষ ব্যবস্থা সংস্কার ছাড়া অর্থনীতির সংকট কাটবে না: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধে সাজেক মেয়ের পর এবার নদীতে ভেসে উঠল মায়ের মরদেহ মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতার মরদেহ উদ্ধার, মাথায় ছিদ্রের চিহ্ন পাবনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও এক যাত্রী ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সেনা মোতায়েন, নিরাপত্তা জোরদারের ঘোষণা

খুলনার দাকোপে প্রধানমন্ত্রী তারেক রহমান, মোংলা বন্দর পরিদর্শনের কর্মসূচি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।বর্তমান নিউজ

খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি খুলনায় পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, দাকোপ থেকে সড়কপথে লঞ্চঘাটে যাবেন প্রধানমন্ত্রী। এরপর নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত বানৌজা মোংলার উদ্দেশে রওনা হবেন তিনি।

সেখানে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরের অংশ হিসেবে বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখার কর্মসূচি রয়েছে তাঁর।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৫টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে থাকবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park