1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন: স্পিকার নারায়ণগঞ্জে প্রতিমা বিসর্জনে বিদায় দুর্গার, যান চলাচলে বিশেষ ব্যবস্থা সংস্কার ছাড়া অর্থনীতির সংকট কাটবে না: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা দাবি পূরণ হয়নি, বৃহস্পতিবার থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধে সাজেক মেয়ের পর এবার নদীতে ভেসে উঠল মায়ের মরদেহ মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতার মরদেহ উদ্ধার, মাথায় ছিদ্রের চিহ্ন পাবনায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও এক যাত্রী ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সেনা মোতায়েন, নিরাপত্তা জোরদারের ঘোষণা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ বরিশালে ঝুঁকিতে ৮৭১ স্কুলভবন, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনেই আগামীকাল বৃষ্টি হবে কি না, তা জানার সুযোগ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া কৃষকদের জন্য এ কার্ডে প্রায় ১০ ধরনের সুবিধা রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, কৃষি ও কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এ বিশ্বাস থেকেই কৃষকদের জন্য ‘ফার্মার কার্ড’ বা কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ এগিয়ে চলছে।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশকসহ কৃষি উপকরণ সরবরাহে সহায়তা করা হবে।

তিনি আরও বলেন, কৃষক কার্ডের মাধ্যমে ফসলের বিমা করা এবং ব্যাংকঋণ গ্রহণের সুবিধাও পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মোবাইল ফোনে বৃষ্টির পূর্বাভাস জানতে পারলে কৃষকরা আবহাওয়া বুঝে বীজ বপন ও সার প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন। কৃষকদের সুবিধার্থে এ কার্ডে এ ধরনের প্রায় ১০টি সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park