1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ভাইকে ফাঁসাতে মাকে হত্যা, সাড়ে চার বছর পর গ্রেপ্তার মেয়ে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

আড়াইহাজার প্রতিনিধি:হুমায়ুন কবির সাদি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিজ ভাইকে হত্যাকাণ্ডের মামলায় জড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মাকে হত্যার অভিযোগে প্রায় সাড়ে চার বছর পর আয়েশা আক্তার রানু (৪৩) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকা থেকে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ২০২২ সালের ৭ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাড়ির একটি কক্ষ থেকে নুরুন্নাহার বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর প্রাথমিক তদন্তে নিহতের মেয়ে আয়েশা আক্তার রানুসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই ঘটনায় সন্দেহভাজন হিসেবে নিহতের ছেলে কবির হোসেনকেও আটক করে পুলিশ। পরবর্তীতে মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ তদন্ত শেষে সিআইডির অনুসন্ধানে উঠে আসে, পারিবারিক বিরোধ ও পৈতৃক সম্পত্তি এককভাবে ভোগ করার উদ্দেশ্যে রানু সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে নিজের মাকে হত্যা করেন। হত্যাকাণ্ডের দায় ভাইয়ের ওপর চাপিয়ে দিয়ে তাকে আইনি জটিলতায় ফেলাই ছিল তার পরিকল্পনার অংশ বলে তদন্তে উল্লেখ করা হয়।
তদন্তে রানুর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা ও সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আড়াইহাজার থানা পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, আদালতের নির্দেশে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দীর্ঘদিন পর মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতিতে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park