1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর গুদারাঘাট হাজির মাঠ এলাকায় রক্তক্ষয়ী হামলা, ৩ জনকে কুপিয়ে জখম

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর গুদারাঘাট হাজির মাঠ এলাকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে সংঘবদ্ধ দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৩ জনকে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে হঠাৎ কয়েকজন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই এলাকায় এসে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ৩ জনকে রক্তাক্ত জখম করা হয়। আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ডিবি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুরো এলাকায় অভিযান চালানো হচ্ছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানা গেছে।
তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, পূর্ব বিরোধ কিংবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park