1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফতুল্লার হাজীগঞ্জ মুলিবাঁশ মোড় ‘নেশা বাবা’ আতঙ্কে: কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ মুলিবাঁশ মোড় ও সরিষা ভিলা এলাকা এখন যেন এক অঘোষিত অপরাধকেন্দ্রে পরিণত হয়েছে। স্থানীয়দের মুখে মুখে জায়গাটি এখন “নেশা বাবা” এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। দিন-রাত অবাধে মাদক সেবন ও বিক্রি, ছিনতাই, চুরি এবং কিশোর গ্যাংয়ের তৎপরতায় সাধারণ মানুষের জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে মাদক ব্যবসা পরিচালনা করছে। তাদের নিয়ন্ত্রণেই গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং, যারা মাদক পরিবহন, স্পট নিয়ন্ত্রণ এবং অপরাধ সংঘটনে সক্রিয় ভূমিকা রাখছে। এসব কিশোরদের অনেকেই স্কুল-কলেজগামী, কিন্তু মাদকের সহজলভ্যতা ও অপরাধচক্রের প্রভাবে তারা বিপথগামী হয়ে পড়ছে।
বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মুলিবাঁশ মোড়, সরিষা ভিলা ও আশপাশের গলিপথগুলোতে প্রকাশ্যেই মাদক সেবন ও লেনদেন চলে। এতে করে নারী, শিশু ও বয়স্কদের চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অনেক পরিবার তাদের সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করে সন্ধ্যার পর বাইরে যেতে দিচ্ছেন না।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিয়মিত চাঁদাবাজির শিকার হচ্ছেন তারা। দোকানপাট খোলা রাখতেও ভয় পাচ্ছেন অনেকেই। প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ফলে ভয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে চান না।
এদিকে, একাধিকবার অভিযোগ দেওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কার্যকর কোনো অভিযান না থাকায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। তাদের মতে, মাঝে মধ্যে টহল দিলেও মূল অপরাধচক্র ধরা-ছোঁয়ার বাইরে থেকেই যাচ্ছে।
স্থানীয়দের দাবি, দ্রুত যৌথ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও সংশ্লিষ্ট অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে এলাকায় স্থায়ী পুলিশি নজরদারি, সিসিটিভি স্থাপন এবং সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা।
এলাকাবাসীর আশঙ্কা, এখনই কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং পুরো এলাকা স্থায়ীভাবে অপরাধপ্রবণ জোনে পরিণত হতে পারে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park