1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

রুবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, মামলা ও জিডি দায়ের

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৬৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
নিজস্ব প্রতিবেদক
প্রতারক হিসেবে পরিচিত রুবেলের বিরুদ্ধে নতুন করে একাধিক অভিযোগ উঠেছে। তিনি নিজেকে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ এবং ক্ষমতাসীন দলের লোক পরিচয় দিয়ে, এমনকি কিছু অসাধু পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, সম্প্রতি মুন্সীগঞ্জের ব্যবসায়ী খলিল মিয়ার কাছ থেকে প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকার পণ্য নেন রুবেল। বিনিময়ে একটি চেক দিলেও ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়, কারণ অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ ছিল না। এরপর থেকেই রুবেল আত্মগোপনে রয়েছেন।
এ ঘটনায় খলিল মিয়া মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক ডিজঅনারের অভিযোগে ১৩৮ ধারায় মামলা করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ, পাওনা টাকা চাইলে রুবেল উল্টো তাকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং পুলিশ হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
এছাড়া জানা গেছে, রুবেলের বিরুদ্ধে আগে থেকেই ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অভিযোগ ও মামলা রয়েছে। ভুক্তভোগীরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের প্রতারণা রোধে দ্রুত পদক্ষেপ না নিলে সাধারণ মানুষ আরও ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park