1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতি, ৮ যুবক আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৩৪১ বার পঠিত

আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বাড়িতে ডাকাতির অভিযোগে ৮ যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা ডাকাত দলের সদস্য। রবিবার আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ ৩৮ হাজার ৭শ টাকা ও ১টি ক্যাসিও কোম্পানীর ঘড়ি উদ্ধার করা হয়। সোমবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু ।

আটককৃতরা হলো আড়াইহাজার উপজেলার পশ্চিম কুমারপাড়া এলাকার মো. আনোয়ার আলীর ছেলে মো. রাসেল মিয়া (৩৫), সত্যবান্ধি মোল্লাপাড়া এলাকার মোক্তার হোসেনের ছেলে জুয়েল মিয়া (২২), একই এলাকার মৃত মিয়াজ উদ্দিনের ছেলে কালিমুল্লাহ (৩২), মোতাহার মিয়ার ছেলে নাঈম (২৭), আ. রহিমের ছেলে মো. রাসেল মিয়া (২৯), নাছির ভুঁইয়ার ছেলে মো. শান্ত (২১),পিরোজপুর জেলার ভান্ডারিয়া দারুলহুদা এলাকার ফিরোজ মৃধার ছেলে মো. শাকিল মৃধা (২৫) ও আড়াইহাজা সত্যবান্ধি মোল্লাপাড়া এলাকার মৃত আবেদ আলী ভূইয়ার ছেলে নাদিম (২৬)।

পুলিশ সুপার জানায়, গত ৪ জুলাই রাত অনুমান ২টায় অজ্ঞাতনামা ৮-১০ জন ডাকাত ধারালো রামদা, ধারালো চাপাতি, ধারালো চাইনিজ কোড়াল নিয়া ডাকাতি করতে আসে। এ সময় মামলার বাদী ও আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ী এলাকায় নিজ বাড়ীর ভিতরে প্রবেশ করে। পরে সাদ্দাম হোসেনসহ তার বড় ভাই মামুন, সুমন, ভাবি সাথী আক্তার, বড় বোন বান পপি সারোয়ার পুষ্প’ দের হাত, মুখ বেধে, তাহাদের কাছ থেকে নগদ ২ লাখ ৫২ হাজার টাকাসহ মোট ৫ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ও বিভিন্ন ব্রান্ডের মোট ৩টি হাত ঘড়ি লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানায়, পরবর্তীতে বাদীর অভিযোগের ভিত্তিতে আড়াইহাজার থানার মামলায়,বিশেষ অভিযান পরিচালনা করে আড়াইহাজার থানার বিভিন্ন এলাকা হতে ৮জন যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতাসহ জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃতদের নামে পূর্বে ডাকাতি মামলা রয়েছে বলে জানায় অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park