1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আড়াইহাজারে বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩৬০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, এ সময় সেখানে উপস্থিত এক বিএনপি নেতার সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাংবাদিক নিজেকে গণমাধ্যমকর্মী হিসেবে পরিচয় দেন।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, পরিচয় দেওয়ার পরও অভিযুক্ত বিএনপি নেতা তাকে উদ্দেশ্য করে বলেন, “তোর মতো সাংবাদিক আর পুলিশ আমি মিনিটে মিনিটে তৈরি করি।” এরপর তিনি ও তার সঙ্গে থাকা কয়েকজন সহযোগী সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন।
হঠাৎ এ হামলার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তারা ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি ন্যায়বিচার পাওয়ার আশায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park