1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নজরুল ইসলাম আজাদের পক্ষে রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ৩০০ ফিটে বিশাল শোডাউন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক | ঢাকা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জ–২ আসনের আড়াইহাজার বিএনপির মনোনীত প্রার্থী জনাব নজরুল ইসলাম আজাদের পক্ষে এই কর্মসূচির নেতৃত্ব দেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।
৩০০ ফিট এলাকায় আয়োজিত এই শোডাউনটি পরিণত হয় জনসমুদ্রে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুনে সজ্জিত হয়ে নেতাকর্মীরা “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন—গণতন্ত্রের বিজয়”, “নজরুল ইসলাম আজাদ এগিয়ে চলো”, “আড়াইহাজার হবে গণতন্ত্রের ঘাঁটি”—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
শোডাউন চলাকালে রাকিবুল ইসলাম বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এক ঐতিহাসিক মাইলফলক। আড়াইহাজারের মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। জনাব নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আমরা এই আসনকে উন্নয়ন ও ন্যায়ের প্রতীকে রূপ দিতে চাই।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বিএনপি নতুন উদ্যমে মাঠে নেমেছে। তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া এই বিশাল শোডাউন আড়াইহাজারে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের একটি স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park