1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বাংলাদেশে বসেই যুক্তরাজ্যের ডিগ্রি পাবেন শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৮২ বার পঠিত

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ারের (ইউক্ল্যান) সঙ্গে অংশীদারিত্বমূলক চুক্তি করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। এতে দেশের বাইরে না গিয়েই সাশ্রয়ী খরচে ব্রিটিশ ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে ইউসিবি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউসিবির চেয়ারম্যান ও বোর্ড অব ডিরেক্টরস বব কুন্দানমাল এবং ইউক্ল্যানের প্রো-ভাইস চ্যান্সেলর ক্যাথেরিন জ্যাকসন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউসিবির পরিচালক জারিফ মুনির এবং এসটিএস গ্রুপের প্রধান নির্বাহী মানস সিং। স্বাগত বক্তব্য দেন ইউসিবির প্রেসিডেন্ট ও প্রভোস্ট অধ্যাপক হিউ গিল। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউসিবির ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স অধ্যাপক ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শুধু দেশেই নয়; পাশাপাশি বৈশ্বিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সময়োপযোগী দক্ষতায় আমাদের তরুণদের ক্ষমতায়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎ কর্মশক্তিকে সমৃদ্ধ করার ব্যাপারে মনোযোগী হতে হবে। খাতসংশ্লিষ্ট অন্যদেরও এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত।

হাইকমিশনার সারাহ কুক বলেন, বর্তমানে বৈশ্বিকভাবে ৫ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাজ্যের ডিগ্রি অর্জনে উচ্চশিক্ষা গ্রহণ করছে। যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিতে নিবেদিতভাবে কাজ করছে এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরিতে কাজ করছে। তিন বছর মেয়াদি ইউক্ল্যান প্রোগ্রামের সব কার্যক্রম বাংলাদেশেই সম্পন্ন হবে। ইউক্ল্যান প্রোগ্রামে ভর্তিসম্পর্কিত বিস্তারিত তথ্য ইউসিবির ওয়েবসাইটে জানা যাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park